1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

বাহুবলে “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : নববর্ষের শুভ সূচনালগ্নেই কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি অর্জন করেছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. মোঃ আলমগীর হোসেন। রোগীসেবা, পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য তাকে “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত করা হয়েছে।

জানা যায়, ২০২৫ সালে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রমে বিশেষ অবদান, রোগীদের প্রতি মানবিক আচরণ, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতার ভিত্তিতে কর্তৃপক্ষ তাকে এই সম্মাননা প্রদান করে। নববর্ষের প্রথম কার্যদিবসে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা ডা. আলমগীর হোসেনের পেশাগত সততা ও সেবামূলক মনোভাবের প্রশংসা করেন এবং তার এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ডা. মোঃ আলমগীর হোসেন বলেন, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। তিনি সহকর্মী ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ডা. আলমগীর হোসেনের ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়ে আসছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট