1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার কুয়ানটানে পূর্ব উপকূল মহাসড়ক (এলপিটি-১) এলাকায় একটি মাল্টিপারপাস গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার (২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাড়িচালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আব্দুল্লাহ (২৪)। আহত দুই যাত্রী হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসুকে (৪০) তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান আদলি মাত দাউদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা কুয়ানটান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স গত মে মাসেই শেষ হয়ে গিয়েছিল।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট