1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

হবিগঞ্জে শব্দকথা’র আয়োজনে “গানে গানে ঈদ আড্ডা” অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
➖
স্টাফ রিপোর্টার:
যখন হৃদয়ে জেগে ওঠে নতুন আনন্দের সুর, ভালোবাসা ও সহমর্মিতার আলো ছড়িয়ে পড়ে চারপাশে— এমন এক পরিপ্রেক্ষিতে শব্দকথা প্রকাশনের সহযোগী সংগঠন শব্দকথা লেখক পাঠক ফোরাম আয়োজন করেছে ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক হৃদয়গ্রাহী অনুষ্ঠান “গানে গানে ঈদ আড্ডা”।

শনিবার (১৪ জুন) বিকাল ৪ ঘটিকায় হবিগঞ্জের সুরবিতান ললিতকলা একাডেমিতে শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক হাবিব খোকনের সঞ্চালনায় গানে গানে ঈদ আড্ডা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী স্বদেশ দাশ, ফোক গানের যুবরাজ সৈয়দ আশিকুর রহমান আশিক, শিশুসাহিত্যিক ও হবিগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মৌসুমী ভদ্র, সুরবিতান ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল ফজল, নাগরিক কবি বাদল কৃষ্ণ বনিক, ব্যাংকার মো: আব্দুল্লাহ, শব্দকথা’র উপদেষ্টা হেলাল আহমেদ, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, নাট্যকার বাবুল মল্লিক, কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন, ত্রৈমাসিক শব্দকথা সহযোগী সম্পাদক এস এম মিজান, শিক্ষক আলমগীর হোসেন চৌধুরী প্রমুখ।

অনুভূতি প্রকাশ করেন শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার, সহ সভাপতি এ্যানি মণি দাস, খোয়াই থিয়েটারের দপ্তর সম্পাদক শেখ ওসমান গনি রুমী, মীর হাবিবুর রহমান সুমন, সৈয়দা রিমা।

সংগীত পরিবেশন করেন গোপী মোহন দাস, শাহ্ টুটন, ইয়াছিন মাহমুদ, সৌম্যশ্রী দেব, অন্তরা চন্দ, মিজান ক্বাদরী প্রমুখ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews