1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

সম্মান শুধু পদবীতে নয়, শব্দেও প্রকাশ পায়—

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫

➖

কালনেত্র ডেস্ক

আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত সহজেই কিছু মানুষকে “তুমি” বলে সম্বোধন করি- রিকশাওয়ালা মামা, দোকানের কর্মচারী, গৃহকর্মী কিংবা রাস্তার পাশের কোনো মানুষ। আমরা এমন করতেই শিখেছি, হয়তো বুঝেও উঠিনি- এই “তুমি” বলাটাই আমাদের মধ্যে থাকা এক অদৃশ্য শ্রেণিবিভেদ।

অথচ খেয়াল করে দেখেছি কি? তাঁরা কিন্তু আমাদের কখনো “তুমি” বলেন না। সবসময় “আপনি” বলেই কথা বলেন। তাঁদের আচরণে থাকে এক ধরনের মৌন সম্মান, যেটা আমাদের অবচেতন শ্রেণিগর্বকে চুপিচুপি লজ্জায় ফেলে দেয়।

এই ছোট্ট ব্যবধানেই লুকিয়ে আছে বড় এক সত্য- সম্বোধনের ভাষা কেবল শব্দ নয়, এটি আমাদের ভেতরের মূল্যবোধের প্রতিফলন। আমরা যদি সবাই একটু সচেতন হই, একটু ভাবি- তাহলেই বদলানো সম্ভব।

সম্মান মানে কেবল কারও বড় পদ বা অর্থ নয়, সম্মান মানে একজন মানুষকে তাঁর পরিশ্রম, তাঁর অস্তিত্ব, তাঁর মর্যাদা সম্পন্ন অবস্থান দিয়েই মূল্যায়ন করা।

যে মানুষটি রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের গন্তব্যে পৌঁছে দেন- তিনিও সম্মান পাওয়ার যোগ্য।

চলুন, আমরা চেষ্টা করি- সম্বোধনে, আচরণে, মননে-সবাইকে সমান সম্মান দিতে। সম্বোধনের মধ্যে লুকিয়ে থাকে আমাদের মানসিকতা। একটু সচেতন হলেই বদলে যেতে পারে অনেক কিছু।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews