1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের হাওরে ধানের বাম্পার ফলন দাম নিয়ে শংকিত কৃষক!

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

কালনেত্র প্রতিনিধি

হবিগঞ্জ হাওড় অধ্যুষিত লাখাই, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পুরোদমে চলছে বোরো ধান কর্তনের কার্যক্রম। জেলার কৃষকেরা এখন বছরের একমাত্র প্রধান ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।আবহাওয়া অনুকূলে থাকায় এবং সার, সেচ, বিদ্যুৎ, বীজসহ কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় কৃষকেরা বেশ খুশি।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৮৫ হাজার ৪৬০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, যার মধ্যে হাওরাঞ্চলের জমির পরিমাণ ৪১ হাজার ৭৫ হেক্টর। বর্তমানে হাওরের ৪০ শতাংশ জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবার উৎপাদন বেশি হবে বলে আশা করছে কৃষি বিভাগ। প্রতি একরে উৎপাদন ৪০ কেজি বা এক মন পর্যন্ত বেশি হতে পারে।

হাওরাঞ্চলের কৃষকরা জানান, এবার শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ফসলের ভালো ফলন হয়েছে। তারা আরও জানান, “প্রায় এক-তৃতীয়াংশ ধান ইতোমধ্যে কাটা হয়েছে, আবহাওয়া ভালো থাকলে কৃষকেরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবে। এছাড়া, বর্তমানে হাওরের ধান কাটায় ১২৫টি কম্বাইন হারভেস্টার ব্যবহৃত হচ্ছে, ফলে দ্রুত ধান কর্তন সম্ভব হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের শতকরা ৮০ ভাগ পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে, যাতে হঠাৎ বন্যার ঝুঁকি মোকাবিলা করা যায়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট