বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

আসামপাড়া থেকে চুনারুঘাট বাজার প্রবেশ মুখে যানযট ভোগান্তি

  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

তানভীর আহমদ রাহী, কালনেত্র 

চুনারুঘাট উপজেলার আসামপাড়া-আমু রোড থেকে চুনারুঘাট প্রবেশের মূল সড়কটি দীর্ঘদিন ধরে তীব্র যানজটের শিকার। বিশেষ করে চুনারুঘাট বাজার এলাকায় প্রতিদিনই যানজট লেগে থাকে। মূল সড়কের উভয় পাশে যানবাহন পার্কিং করার কারণে চলাচল আরও বাধাগ্রস্ত হয়।

এছাড়া, অবৈধভাবে বালুবাহী ট্রাক চলাচল করায় সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। যানজটের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। বছরের পর বছর এই সমস্যার সমাধান হয়নি, যা দুঃখজনক। এ অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

অবৈধ পার্কিং বন্ধ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং বাজার এলাকায় যানজট নিরসনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews