1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

দারুল কিরাত ফুলতলী ট্রাস্টের আমুরোডী ছহেববাড়ি শাখার সমাপনী অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

কালনেত্র প্রতিবেদন

রমজানের একমাস ব্যাপী সহী শুদ্ধ কোরআন শিক্ষার আমুরোডী সাহেববাড়ি শাখায় আজ ২৬ রামাদান যুহরের নামাজের পর সমাপনী অনুষ্টান, পুরুষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

খতমে খাজেগান ও ছাত্র- ছাত্রীদের কেরাত, হামদ, নাতে রাসুল (সাঃ) ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে  ছাত্র- ছাত্রীদের চূড়ান্ত পরীক্ষা, কেরাত, হামদ, নাতে রাসুল ( সা:) প্রতিযোগিতা এবং ফলাফল ও পুরুষ্কার বিতরন করা হয়৷

ইসলামী সংগীত পরিবেশ করেন বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী আবু সায়েদ তানভির ৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র শাখার সহ-ক্বারী মাওলানা কাওসার আহমাদ সাহেব।

সহ ক্বারী আবু বক্কর সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানির সভাপতিত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের নাজিম ক্বারী মাওলানা আব্দুল হালিম (হারুন) মিয়া সাহেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ চুনারুঘাট শাখার সাবেক সভাপতি জনাব আব্দুল মালেক সাহেব। বিশেষ আকর্ষণ ছিলেন সহ ক্বারী প্রধান মাওলানা আমিমুল ইহছান তাহসিন, কারী মাওলানা আবু সাঈদ তানভীর, ক্বারী জুবায়ের আহমদ খাঁন, কারী আবু বক্কর, কারী কাউসার আহমদ, হাফেজ শাহিন আহমেদ ও কারী সিয়াম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন আমুরোডী সাহেববাড়ি দারুল কিতার শাখার ২৫০ জনের অধিক কোরআনের শিক্ষার্থীবৃন্দ ও অত্র এলাকার সম্মানীত মুরব্বিগণ।

সমাপনী বক্তব্য রাখেন প্রধান কারি মাওলানা জসিম উদ্দিন সাহেব।

অনুষ্ঠান সমাপ্তি হয় অত্র প্রতিষ্ঠানের নাজিম ক্বারী মাওলানা আব্দুল হালিম (হারুন) মিয়া সাহেবের মিলাদ পাঠ ও আখেরী মুনাজাতের মাধ্যমে৷

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews