1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক তেলিয়াপাড়ায় মাদক ব্যবসার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা আধুনিক সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিজয়া দশমীতে দেবীর বিদায়; দেশজুড়ে প্রতিমা বিসর্জন ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন

সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে সৈয়দ গালিবের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
➖
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম সৈয়দ মো. কায়সারের ছোট ছেলে, শিল্পপতি সৈয়দ মো. গালিব আহমেদ (৫৫) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সৈয়দ মো. গালিবের চাচা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ মো. গালিব মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মৃত্যুর খবর গ্রামের বাড়ি নোয়াপাড়ায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার সকালে মরহুমের নামাজে জানাজা শেষে নোয়াপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews