1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

মাধবপুরে নির্বাচন অফিসের স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচীর মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
➖
নাহিদ মিয়া, মাধবপুর
জাতীয় পরিচয় পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবীতে দেশব্যাপী ‘স্ট্যান্ড ফর এনআইডি ‘ কর্মসূচীর অংশ হিসাবে মাধবপুরে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন কর্মকর্তা কর্মচারীরা।
মাধবপুর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলালের নেতৃত্বে উপজেলা পরিষদ কম্পাউন্ডের মেধা বিকাশ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। এসময় অফিসের কার্যক্রম বন্ধ থাকায় নির্বাচন অফিসে সেবা নিতে আসা অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
মানববন্ধন চলাকালে কর্মকর্তা কর্মচারীরা
” দাবি মোদের একটাই, ইসির অধীনে এনআইডি চাই” “একদুই তিন চার, এনআইডির পিছু ছাড়”, ” ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি এনআইডি “, ” ভোট চুরির রাস্তা ছাড় এনআইডি স্বাধীন কর” শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।”
ভোট চুরির রাস্তা ছাড় এমন কথা কাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করা হলে মাধবপুর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল বলেন, ”নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্টান।এর স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে হবে।”
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews