1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

সূর্যমুখীর হাসিতে স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন চাষি জসীম

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

➖

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ছেংগারচর পৌর এলাকায় বাম্পার ফলনের আশায় সূর্যমুখীর হাসিতে অর্থনৈতিক স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন চাষি জসীম উদ্দিন। দূর-দূরান্ত থেকে আসা মানুষ সূর্যমুখীর অপরূপ সৌন্দর্য দেখতে ও ছবি তুলতে ভিড় জমাচ্ছেন।

জানা যায়, জসীম উদ্দিন পৌর এলাকার দেওয়ানজিকান্দি গ্রামে ৩১ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছেন। তৃতীয় বারের মতো হাইসেন জাতের সূর্যমুখী চাষ করে আশার আলো দেখছেন। মতলব উত্তরের কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশীয় ঘানি ব্যবহার করলে পরিপক্ব সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল ভাঙানো যায়।

চাষি জসীম উদ্দিন বলেন, ‘চলতি মৌসুমে কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় সূর্যমুখী চাষ করেছি। গত দুই বছরও চাষ করেছিলাম। প্রথমবার লাভবান হয়েছিলাম। দ্বিতীয়বার প্রাকৃতিক দুর্যোগে লাভবান হতে পারিনি। আশা করছি এ বছর লাভবান হবো। আগামী দিনে চাষ আরও বাড়াতে চাই।’

ফুলের বাগান দেখতে আসা কয়েকজন বলেন, ‘ঘরবন্দি অবস্থা থেকে একটু মুক্ত হাওয়ায় বেড়াতে ও প্রকৃতির ঘ্রাণ নিতে সূর্যসুখী ফুলের বাগানে এসেছি। ফুলের গন্ধে মন নেচে উঠেছে। তাই সবাই মিলে মনোরম দৃশ্য ফ্রেমে বন্দি করছি।’

চাঁদপুর মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সল মোহাম্মদ বলেন, ‘উৎপাদন বাড়ানোর জন্য আগামীতে উপজেলার অন্য এলাকায় যাতে সূর্যমুখী চাষ করা যায়। সেজন্য কৃষকদের বীজ, সারসহ প্রযুক্তিগত সব ধরনের সহায়তা দেওয়া হবে। অন্য তেলের তুলনায় সূর্যমুখীর চাহিদা বেশি। আমরা এই তেলজাতীয় ফসল চাষাবাদে পরামর্শ দিয়ে যাচ্ছি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews