বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাহিত্য উৎসব

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

হারুণ সিদ্দিকী, হবিগঞ্জ 

হবিগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাহিত্য উৎসব ও বইমেলা’। আগামী ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ উৎসবে দেশবরেণ্য কবি-সাহিত্যিকগণের যোগ দেওয়ার কথা আছে।

‘হরিকেল সাহিত্য পরিষদ’ আয়োজিত এ উৎসবের প্রথম দিন থাকছে কবি দেওয়ান গোলাম মোর্তাজার জীবন ও সাহিত্য বিষয়ে আলোচনা, দ্বিতীয় দিন থাকছে কবি পার্থসারথি চৌধুরী ও শিল্পী-সাংবাদিক সঞ্জীব চৌধুরীর উপর আলোচনা।

এ বছর পার্থসারথি সাহিত্য সম্মাননা পাচ্ছেন কথাসাহিত্যিক সাকিব রায়হান ও ভ্রমণ সাহিত্যিক মাহবুবুর রহমান। সঞ্জীব চৌধুরী সংগীত সম্মাননা পাচ্ছেন শিল্পী জয় শাহরিয়ার।

তৃতীয় দিন থাকছে প্রভাতফেরি, কবিতা বিষয়ক আলোচনা ও মাতৃভাষা দিবসের আলোচনা।

চতুর্থ দিন থাকছে কথাসাহিত্য বিষয়ক আলোচনা, লোকসংস্কৃতি বিষয়ক আলোচনা, হেমাঙ্গ বিশ্বাসের জীবন ও কর্ম বিষয়ক আলোচনা।

পঞ্চম দিন থাকছে কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনা পর্ব।

ওই দিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষকে আব্দুর রউফ চৌধুরী সম্মাননা প্রদান করা হবে। একই সাথে উৎসব প্রাঙ্গণে বইমেলা, উদ্যোক্তা মেলা ও লোকজ উৎসবও আয়োজিত হতে যাচ্ছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews