1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

জনগণকে যে সত্য বুঝতে হবে; সাবেক এমপি শাম্মী 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

কালনেত্র : জনগনকে এই সত্য বুঝতে হবে; রাজনীতি কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, মানুষের সেবা ও অধিকার আদায়ের মাধ্যম। তবে শহুরের রাজনীতিতে নৈতিক আদর্শের চেয়ে প্রভাব প্রদর্শনেবেনিফিসার হওয়াটা মূখ্য। তবে রক্ত আর ঘামে যাদের রাজনৈতিক পরিচিতি তৈরি হয়, তারা সততা সাহস ও আদর্শের জায়গায় অনড়। যেকারণে মফস্বলে এসেও সাবেক এমপি শাম্মি স্থানীয় তরুণ যুবাদের মনযোগ কাড়তে অসংখ্য অনুসারী তৈরি হয়।

ত্রয়েদশ সংসদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে কাজ করতে এসে রাজপথের নেত্রী শাম্মীর রাজনৈতিক বিবৃতি গুলো তোলে ধরলাম—

তিনি জানান, রাজনীতি তখনই সার্থক হয়ে উঠে যখন সাধারণ জনগণ সেই রাজনীতির সুফল গ্রহণের জন্য সচেতন এবং যোগ্য হয়ে ওঠে। রাজনীতি ও সমাজ সংস্কারের এই প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মানসিক পরিবর্তন অপরিহার্য। মানবিক মূল্যবোধের রাজনৈতিক সুফল পেতে জনতার বুঝতে হবে— রাজনীতি কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, বরং মানুষের সেবা ও অধিকার আদায়ের মাধ্যম—জনগণকে এই সত্য বুঝতে হবে।

তাছাড়া সমাজে শ্রদ্ধা, সহনশীলতা, পারস্পরিক সাহায্য এবং সমঝোতার মতো মানবিক গুণাবলি চর্চা করতে হবে, যাতে রাজনীতির সুস্থ পরিবেশ বজায় থাকে। আর সঠিক নেতৃত্বের সুফল পেতে হলে জনগণকে সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

গনতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে নাগরিক সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছাতে পারে।

এমনকি ব্যবসায়িক বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সামাজিক ও মানবিক মূল্যবোধ ধরে রাখা জরুরি, যাতে শাসন ব্যবস্থা সাধারণ মানুষের জন্য ফলপ্রসূ হয়।

মোটকথা- রাজনীতির আদর্শ তখনই বাস্তবায়িত হয় যখন জনগণ সেই আদর্শকে গ্রহণ করার মতো মানসিক ও নৈতিক সক্ষমতা অর্জন করে।

 

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews