1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

অগ্রগামী গণপাঠাগারে কবি ও কথা সাহিত্যিক তাহমিনা বেগম গিরি’র বই উপহার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

কালনেত্র প্রতিবেদন

হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও কথা সাহিত্যিক এবং বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ জমির আলীর সহধর্মিণী তাহমিনা বেগম গিনি চুনারুঘাট উপজেলার অগ্রগামী গণপাঠাগারের জন্য ৩০টি বই অদ্য ১৮ ফেব্রুয়ারি মঙ্গল বার পাঠাগারের প্রতিষ্ঠাতা জনাব সিদ্দিকুর রহমানের হাতে উপহার হিসেবে তোলে দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, লেখক ও সংগঠক জনাব এম এ ওয়াহেদ। এ উপহার কার্যক্রম কবি’র বাসভবনেই সম্পন্ন হয়েছে।

কবি তাহমিনা বেগম গিনি অগ্রগামী গণপাঠাগারের একজন আজীবন সদস্য ও উপদেষ্টা। এছাড়াও তিনি অসংখ্য মানবিক কাজের সাথে জড়িত। যে কারণে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিচালনা বোর্ড কবি তাহমিনা বেগমকে হবিগঞ্জ জেলার বিশিষ্ট সমাজকর্মীর সম্মাননায় ভূষিত করেছে। কবি তাহমিনা বেগম গিনি আপাদমস্তক একজন মানবিক মানুষ; যার লেখাতেই ফুটে ওঠে মানুষ ও প্রকৃতির কথা।

উল্লেখ্য যে, কবি ও কথা সাহিত্যিক তাহমিনা বেগম গিনি আগামী ২০ ফেব্রুয়ারী অগ্রগামী গণপাঠার কর্তৃক অমর একুশে বই মেলা- ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট