1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

মাধবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাতে হাজারো মানুষ 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে সায়হাম গ্রুপের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে মাধবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ একে এম সেলিম, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান।  বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, জগদীশপুর জেসি হাইস্কুল এর সাবেক প্রধান শিক্ষক আজগর আলী প্রমূখ।
উল্লেখ্য ১৯৮৭ সাল থেকে চলমান এই কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় আশি হাজার রুগী চক্ষু চিকিৎসা নিয়েছেন এবং আট সহস্রাধিক রুগীর চোখের অপারেশন করানো হয়। এ বছর প্রায় তিন হাজার রুগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রায় তিন শতাধিক রুগীকে চোখের অপারেশন করানো হবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট