1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

কমলগঞ্জে বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্তকে সংবর্ধনা ও বইয়ের মোড়ক উন্মোচন

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
➖
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার

মৌলভীবোজারের কমলগঞ্জে “নাটক ও নাট্যসাহিত্য” বিভাগে বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্ত শুভাশিস সিনহা কে সংবর্ধনা ও কবি সাজ্জাদুল হক স্বপন রচিত “প্রিয় ৫৫” কাব্যগ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত অতিথিরা নাট্য ও নাট্যসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত শুভাশিস সিনহাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাওঁ রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশন আদমপুর বাজার এর আয়োজনে সংবর্ধনা ও কাব্যগ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্টানটি অনুষ্ঠিত হয়েছে।

পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশন এর সভাপতি সাজ্জাদুল হক স্বপন সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক জনাব হাজী মো. আব্দুস সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কমলগঞ্জ উপজেলা বিএনপি মো. আনোয়ার হোসেন বাবু, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম প্রমুখ।

সংবর্ধনা ও কাব্যগ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্টানে বক্তব্য রাখেন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, কবি রওশন আরা বাঁশি খূৎহৈবম।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ।

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews