বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

বইমেলা পাঠকের জন্য অপার সুযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

আসাদ ঠাকুর◾

বই মানুষকে আলোর পথে নিয়ে যায়। জ্ঞান অর্জন, কল্পনার বিস্তার এবং মানসিক বিকাশের জন্য বইয়ের বিকল্প নেই।

প্রতিবছর বইমেলা পাঠকের জন্য জ্ঞান বিকাশের অপার সুযোগ এনে দেয়। নতুন ও পুরনো বইয়ের সংকলন পাঠকের জন্য এক বিশাল সম্ভার। বইমেলা কেবল বই বেচাকেনার স্থান নয়, এটি সাংস্কৃতিক মেলাও বটে। বইমেলায় লেখক ও পাঠকের সরাসরি স্বাক্ষাতের সুযোগ তৈরি হয়। বই নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। নতুন লেখকদের বই প্রকাশের ক্ষেত্রেও বই মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ মেলা আমাদের সংস্কৃতি ও জ্ঞান চর্চাকে এক ধাপ এগিয়ে নেয়। তবে বই নির্বাচনে পাঠকদের সচেতন হওয়া প্রয়োজন। কেবল প্রচারের জোয়ারে না ভেসে, বরং বইয়ের বিষয়বস্তু, লেখার মান ও উপস্থাপনার ধরন বিবেচনা করে বই কেনা দরকার। মানসম্মত বই পাঠককে কেবল বিনোদনই দেয় না বরং তার চিন্তাশক্তির বিকাশ ঘটায় এবং গভীর জীবনবোধ করে তোলে।

আসুন, অগ্রগামী গণপাঠাগার নালমুখ বাজার কর্তৃক আয়োজিত বইমেলা ২০২৫–এর ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি নতুন বইয়ের সাথে পরিচিত হই, জ্ঞান ও কল্পনার নতুন দিগন্ত উন্মোচন করি। বই পড়ুন, সুস্থ মনন গড়ে তুলুন এবং নিজেকে সমৃদ্ধ করুন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews