বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটের অগ্রগামী গণপাঠাগারের বইমেলা- ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

কালনেত্র প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অগ্রগামী গণপাঠাগার নালমুখ বাজার ৩বছর পূর্তি উপলক্ষ্যে ৩দিন ব্যাপী গ্রন্থমেলার উদ্যোগ নিয়েছে। গ্রন্থমেলা মুলত জ্ঞানের মেলা, আলোর মেলা।

পাঠাগারের এই ৩ বছর পূর্তি উৎসবে বইমেলা সহ আরও থাকছে সাহিত্য উৎসব ও গুণীজন সংবর্ধণা।

২০ ফ্রেবুয়ারী বৃহস্পতি বার এই বর্ষপূর্তি বইমেলার উদ্বোধন করা হইবে। চলবে ২০, ২১ ও ২২ তারিখ সারাদিন। প্রতিদিন সন্ধ্যায় কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হইবে।

বইমেলায় অংশগ্রহণ করার জন্য কবি, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, গুণীজন সহ ছাত্র, শিক্ষক ও জনসাধারণ সবাইকে আমন্ত্রণ জানিয়েছে অগ্রগামী গণপাঠাগার কর্তৃপক্ষ। এবং মেলায় স্টল দিতে আগ্রহীদেরকে পাঠাগার অফিস নালমুখ বাজারে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

অগ্রগামী গণপাঠাগার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে বই কেনার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানিয়েছে। নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ এবং জাতি গঠন ও সমৃদ্ধকরণে বইয়ের ভূমিকা অতুলনীয়। বই মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে। এই মেলা বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি ও ইতিহাস বিষয়ক গবেষণাধর্মী বই কেনা ও পড়ার প্রতি ছাত্র, শিক্ষক ও পাঠকদের আগ্রহী করে তুলবে।

উল্লেখ্য, বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত উন্মুক্ত থাকবে। আগামী ২২ ফেব্রুয়ারি বইমেলা শেষ হবে।

অনুরোধক্রমে-
অগ্রগামী গণপাঠাগার কর্তৃপক্ষ
নালমুখ বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews