1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

চুনারুঘাটে একটি ব্রীজের অভাবে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

কালনেত্র প্রতিবেদক

দুপাশেই রয়েছে সংযোগকারী রাস্তা। মাঝখানে বিভক্তকারী খোয়াই নদী। নদীর পূর্বদিকে আব্দাছালিয়া, পরাঝার, আদমপুর সহ বেশ কয়েকটি গ্রাম। পশ্চিমপাড়ে ১ কিলোমিটার দূরেই হবিগঞ্জ জেলার চুনারুঘাট শহরের অবস্থান।

অথচ মাঝখানে সামান্য একটি ব্রীজের জন্য কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন ৮ থেকে ১০ কিলোমিটার দূরবর্তী পুরাতন খোয়াই ব্রীজ (পাকুড়িয়া) দিয়ে চুনারুঘাট শহরে যাতায়ত করতে হয়। এতে নিত্যনৈমিত্তিক যানজটের পাশাপাশি নানা দুর্ভোগের শিকার হচ্ছেন চলমান মানুষগুলো।

সব থেকে বেশি দুর্ভোগে পড়েছে কোমলমতি শিশু এবং স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থী, বয়স্ক লোক, গর্ভবতী মহিলা এবং অসুস্থ মানুষরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চুনারুঘাটের পুরাতন খোয়াই ব্রীজটি (পাকুড়িয়া) ব্যবহার করে নদীর পূর্বপাড়ের সাটিয়াজুরী, রানীগাও, সুন্দরপুর, মীরপুর, গাজীগঞ্জ, আব্দাছালিয়া, গাতাবলা, আইতন, সাত্তালিয়া, নালমুখ, মিরাশী সহ ৩ থেকে ৪ টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ যাতায়ত করেন। যে কারনে পাকুড়িয়ার পুরাতন ব্রীজে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। ব্রীজটি পুরাতন হওয়ায় দিন দিন ঝুঁকিপূর্ণ হচ্ছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, আব্দাছালিয়া দিয়ে যদি খোয়াই নদীর উপরে একটি ব্রীজ নির্মান করা হয় তাহলে প্রতিদিন অন্তত ২০ থেকে ২৫ হাজার মানুষ সেই ব্রীজ দিয়ে যাতায়ত করতে পারবে।এতে পুরাতন খোয়াই ব্রীজের উপর চাপ যেমন কমবে তেমনি মানুষের ভোগান্তিও কমবে।

স্থানীয় এক বাসিন্দা জানান, আব্দাছালিয়া দিয়ে আগে নৌকা ফেরিঘাট ছিল। তখন আব্দাছালিয়া, গাতাবলা, আদমপুর, পরাঝার, নালমুখ, সাত্তালিয়া সহ ৮ থেকে ১০ গ্রামের হাজার হাজার মানুষ এদিকে যাতায়ত করতো।

স্থানীয়দের উদ্যোগে কয়েকবার সাকোঁ নির্মানের পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত করা সম্ভব হয় নি। আমরা স্থানীয় জনপ্রতিনিধিগনের কাছে দীর্ঘদিন দাবি জানাচ্ছি আব্দাছালিয়া দিয়ে একটি ব্রীজ নির্মান করার জন্য। যেহেতু দুপাশে সংযোগকারী রাস্তা আছে তাই একটি ব্রীজ নির্মান করলেই কয়েকহাজার মানুষের ভোগান্তি কমবে।

ব্রীজটি নির্মানে সরকারের খুব বেশী খরচ হবে না। ব্রীজটির বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আলাপ করা জরুরী।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট