1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

“তরুণ কবি ও লেখক পুরস্কার- ২০২৪” এর জন্য বই আহ্বান

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

তরুণদের সাহিত্যচর্চাকে উৎসাহ প্রদান ও গতিশীল করার লক্ষ্যে মাসিক সাহিত্যপত্র কালি ও কলম ২০০৮ সাল থেকে প্রতিবছর প্রদান করে আসছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’। এই পুরস্কার বাংলাদেশে তরুণদের জন্য প্রবর্তিত সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। পুরস্কারটির অর্থমূল্য দুই লক্ষ টাকা।

সাহিত্যের পাঁচটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। ২০২৩ সাল পর্যন্ত ৬২ জন তরুণ কবি ও লেখক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। যাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে শুধু তাঁরাই এই পুরস্কারের জন্য বিবেচিত হন।

সূচনা থেকেই তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রাণিত করে আসছে। বই জমা দেওয়ার পর স্বনামখ্যাত বিজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যবেক্ষণ-পর্যালোচনার ভিত্তিতে শ্রেষ্ঠ গ্রন্থসমূহ নির্বাচিত হয়।

সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের জন্য সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর জন্য বই আহ্বান করা হচ্ছে।

যেসব বিভাগে পুরস্কারের বই জমা দেওয়া যাবে –

কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও গবেষণা, মুক্তিযুদ্ধ ও বিপ্লব, শিশু-কিশোর সাহিত্য।

বই জমা দেওয়ার নিয়মাবলি –

১. ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সময়ে প্রকাশিত মৌলিক গ্রন্থসমূহের প্রথম সংস্করণ।

২. লেখক ১৮ থেকে ৪০ বছর বয়সী (গ্রন্থ প্রকাশকালে অনূর্ধ্ব ৪০ বছর) এবং বাংলাদেশের নাগরিক।

৩. বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও অংশগ্রহণ করতে পারবেন।

৪. বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা সমমানের সনদের প্রতিলিপি (ফটোকপি) বইয়ের সঙ্গে জমা দিতে হবে।

৫. বইয়ের সঙ্গে লেখককে একটি ঘোষণাপত্র দিতে হবে যেখানে উল্লেখ থাকবে ‘বইটি বাংলাদেশি লেখকের মৌলিক সাহিত্যকর্ম, লেখকের বয়স নির্ধারিত বয়ঃক্রমের মধ্যে এবং বইটি এই পুরস্কারের জন্য প্রেরণ করা হলো’।

জ্ঞাতব্য

১. বই জমা দেওয়ার পর যে কোনো পর্যায়ে অথবা পুরস্কার প্রদানের পর যদি অবগত হওয়া যায় যে, জমাদানকৃত কোনো বই অন্য কোনো বইয়ের হুবহু অনুকরণ অথবা আংশিক অনুসরণে রচিত, তাহলে বইটি বাছাই প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার এবং পুরস্কার প্রত্যাহারের অধিকার কালি ও কলম কর্তৃপক্ষ এবং বিচারকমণ্ডলীর সংরক্ষিত থাকবে।

২. পুরস্কারের যে-কোনো পর্যায়ে বাছাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তির রচিত গ্রন্থ পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

২৫ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল ২০২৫-এর মধ্যে কালি ও কলম দফতরে (কালি ও কলম, বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমণ্ডি, ঢাকা ১২০৯) পাঁচ কপি বই এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি (পরিচয়পত্র বা সমমান সনদের ফটোকপি ও ঘোষণাপত্র) ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। ডাকযোগে পাঠালে খামের ওপর অবশ্যই ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’ লিখতে হবে। সপ্তাহের যে-কোনো দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে কালি ও কলম দফতরে সরাসরি বই জমা দেওয়া যাবে।

চূড়ান্ত বাছাইশেষে একটি উপযুক্ত অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের বিষয়ে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews