বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

রাত ৯ টা থেকে গ্যাস মিলবে সিএনজি স্টেশনে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

কালনেত্র ডেস্ক ◾

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময় ঘোষণা করেছে সরকার। স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

এতদিন দিনে পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হলেও এখন থেকে মাসজুড়ে সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে তিন ঘণ্টা।

মঙ্গলবার বাংলাদেশ তেল, গ‍্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশনগুলোতে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল দুই ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। যা বুধবার থেকে কার্যকর হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews