1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

চুনারুঘাটে তীব্র যানজটে জনজীবন অতিষ্ট!

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

আসাদ ঠাকুর◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যাতায়াতের রাস্তায় যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বাল্লা রোডের মধ্যবাজার, ডিসিপি স্কুল রোড এবং হাসপাতাল গেইটের সম্মুখ হতপ রাণীগাও বাজার রোডের মুখ। এই স্ট্যান্ডগুলোর যানজট এতটাই তীব্র যে, সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা বিঘ্নিত হচ্ছে এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি হচ্ছে। যানজটের প্রধান কারণ হলো অটোরিকসা, সিএনজি, বালুর ট্রাক এবং অন্যান্য যানবাহনের অবৈধ চলাচল, যেখানে প্রশাসনের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেই।

 

সাবেক ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ চুনারুঘাট বাজারে দূরদূরান্ত থেকে মালবাহী এবং বালুর গাড়ি আসার কারণে যানজট আরও তীব্র হচ্ছে। এর ফলে চিকিৎসা, জরুরী অবস্থা এবং স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও বড় সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া, অবৈধ দোকানদাররা রাস্তার ওপর বসে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছে, এবং স্পিড ব্রেকারের অভাব এবং খারাপ ড্রেন সিস্টেমের কারণে দুর্ঘটনাও ঘটছে।

 

উপজেলার সুশীল সমাজের দাবি, প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিন মিয়া জানিয়েছেন, যানজট নিরসনে বাজার কমিটি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তার ওপর গাড়ি পার্কিং বন্ধ করার নির্দেশ দেওয়া হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট