1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

সিলেট সীমান্তে বাংলাদেশি কিশোর গুলিতে নিহত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কালনেত্র প্রতিনিধি◾

ভারতীয় নাগরিকের গুলিতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মারুফ মিয়া।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

হাফিজুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এসের ভারতের আনুমানিক ৬০ গজ ভেতরে খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে মারুফ মিয়াসহ কয়েকজন। এসময় কয়েকজন খাসিয়া নাগরিকের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে একজন খাসিয়া নাগরিক বন্দুক দিয়ে মারুফকে লক্ষ্য করে গুলি চালান।

পরে আহত মারুফকে তার সঙ্গীরা বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন এবং পরিবার তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

৪৮ বিজিবির অধিনায়ক আরও জানান, খবর পেয়েই ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহল দল বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানিয়েছে।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে এবং প্রতিবাদলিপি পাঠায়। প্রতিবাদলিপিতে অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট