বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় যুব দিবস পালিত 

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
এফ এম খন্দকার মায়া◾
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩রা নবেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব কর্মকর্তা পেয়ার হোসেনের সভাপতিত্ত্বে ও যুব সংগঠক ফয়সল আহমেদ তুষার মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী যুব কর্মকর্তা আলাউল কবির।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগান নিয়ে এবার ১লা নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার যুব সংগঠক ও উদ্যোক্তাগণ অংশগ্রহন করেন। এবং আগামীর যুবদের কর্মক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময়ে যুব সংগঠকসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews