1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম

ইউএনও অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির যত অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী জুবায়ের আলমের বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলা পরিষদের অফিস সহায়ক জুবায়ের আলম ওই দপ্তরের একচ্ছত্র ক্ষমতাধারী ব্যক্তি হিসেবে পরিচিত। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধি ও বয়স্কভাতার কার্ড জালিয়াতি, নিম্ন আয়ের মানুষের নাম জালিয়াতি করে টিসিবি কার্ডের মালামাল আত্মসাৎ সহ পৌরসভার বিভিন্ন ব্যবসায়িককে ব্যবসা প্রতিষ্টান উৎখাতের ভয় দেখিয়ে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও জেলার বিভিন্ন অফিস সহায়ক পদে চাকুরীর কথা বলে লক্ষ লক্ষ টাকা গ্রহন, এমনকি অডিটের কথা বলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা হাতিয়ে নিয়েছে সে। এভাবেই অফিস সহায়ক জুবায়ের আলম আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দের ছত্রছায়ায় রাগব বোয়াল হয়ে উঠে, যার কাছে চুনারুঘাট উপজেলাবাসী জিম্মি হয়ে আছেন। যা ৫ই আগস্ট এর সরকার পতনের পরও জুবায়ের এর এহেন কাজ কর্ম অব্যাহত রয়েছে!

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিস সহায়ক জুবায়ের আলমের বিরুদ্ধে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিতি, বিধি বহির্ভূত ভাবে অর্থ আদায়, চাকুরী প্রদানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়মের তদন্ত করা হবে। তদন্ত শেষে উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রেরণ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews