সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ইউএনও-র মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক, ৪ মাসের কারাদণ্ড বাহুবলে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিক নিহত রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে ও ভোগান্তি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ চুনারুঘাট থেকে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার হবিগঞ্জে ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ রেমা কালেঙ্গার একমাত্র রাস্তা না হওয়ায় দূভোর্গ চরমে ইয়ুথ পলিসি ফোরামের দুই দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাটে পদক্ষেপ গণপাঠাগারের  বাৎসরিক বইপাঠ প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট◾

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পদক্ষেপ গণ পাঠাগারের বাৎসরিক বইপাঠ প্রতিযোগীতা সমাপনী পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে পদক্ষেপ গণ পাঠাগার ভবনে সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সম্পাদক এস এম মিজানের সঞ্চালনায় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আবৃত্তিশিল্পী, শ্রতিঘর ঢাকার সভাপতি কবিতাকন্ঠের উপদেষ্টা সৈয়দ ফয়সল আহমদ,কবি লেখক ও নাট্য নির্মাতা শুভাশিস সিনহা, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী জ্যোতি সিনহা, শর্মিলা সিনহা প্রমুখ।

পদক্ষেপ গণ পাঠাগারের উদ্যোগ বইপাঠ প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক ও আবৃত্তি পরিবেশনা আয়োজন করা হয়।এতে সৈয়দ ফয়সল আহমদ, মাজহারুল ইসলাম রুবেল,জ্যোতি সিনহা ও স্থানীয় ক্ষুদে শিক্ষার্থীগণ আবৃত্তি উপস্থিত পারফরম্যান্স করে  মুগ্ধতা ছড়ান।পরবর্তীতে বইপড়া প্রতিযোগিতায় রেদোয়ান আহমেদ,নাইমুল ইসলাম, রাজদ্বীপ দাশ,ইশরাত জাহান আনিশা,উর্মি  আক্তার,দেবশ্রী দেব প্রিয়া,রিচিতা দেব,খাদিজা আক্তার চৌধুরী, ফাহিম তালুকদার,জান্নাতুল জাকিয়াসহ উপস্থিতিদের মধ্যে পুরুষ্কার তুলে দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন পাঠাগারের দায়িত্বশীল হুমায়ুন কবির চৌধুরী,হুমায়ুন কবির মিলন,মোহাম্মদ নুরুদ্দিন,এফ এম খন্দকার মায়া,মাস্টার বশির আহমেদ।

দ.ক.বইপাঠ.মায়া

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews