1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে পুলিশের রাতভর টহল, অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ওসি সাইফুল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা চুনারুঘাটে নিরাপদ খাদ্য আইনে ছাতা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি ডা. জীবন প্রিন্সিপাল মোখলেছুর রহমানকে ঘিরে নানা গুঞ্জন: সাংবাদিকের প্রশ্নে গালিগালাজের অভিযোগ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা আনমিতার সাফল্য চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি সাহিত্যে নোবেলের দৌড়ে এগিয়ে যারা হবিগঞ্জে সাঁড়াশি অভিযানে ৪৩ মোটরসাইকেল আ ট ক 

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্মারক করেন উপসচিব মো. শামছুল আরিফ।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

এ ছাড়া দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীতে এসব কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অধীন সব দপ্তর ও প্রতিষ্ঠানকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews