1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কৃত ২১ শিক্ষার্থী চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার ফ্যামিলি কার্ড পেতে নারীদের প্রস্তুত রাখতে হবে যেসব কাগজ চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা  চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল 

মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মাদক সেবনের অভিযোগে চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার বিকালে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাও চা বাগান এলাকায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে পুরন উড়িয়া (৫১)কে আটক করা হয়।

আটককৃত চা শ্রমিক দারাগাঁও চা বাগানের সুদাম উড়িয়া এর পুত্র।
পরে মোবাইল কোর্ট বসিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews