বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

স্মৃতিরা নিস্তব্ধ আকাশে; মনসুর আহমেদ এর কবিতা

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

মনসুর আহমেদ এর কবিতা- স্মৃতিরা নিস্তব্ধ আকাশে

 

বৃষ্টিস্নাত দিনে তোমার স্পর্শে,
মনে জাগায় অদ্ভুত এক কল্পলোক,
হাজার স্মৃতি ঝরে পড়ে যেন—
ঝাপসা জানালায় বুনে যায় গল্প।

 

নিস্তব্ধ আকাশের নীচে একান্ত সময়,
তোমার হেসে ওঠা বৃষ্টির মাঝে,
সেইদিনের ভালোবাসা যেনো
মিশে যায় আজকের এই ভেজা বিকেলে।

 

মাটির গন্ধে জাগে পুরনো শিহরণ,
তোমার হাত ধরার সেই প্রথম মুহূর্ত,
বৃষ্টির ফোঁটায় মিশে যায় শপথ—
স্মৃতির পরত খুলে যায় অনন্ত।

 

তুমি ছিলে, এখনো আছো,
বৃষ্টি যেন তোমারই কোনো ভাষা,
হৃদয়ের আকাশে এতো যত্নে আঁকা—
রোমাঞ্চের হাজার গল্পের কাব্য।

 

মনসূর আহমেদ
প্রকাশক ও গণমাধ্যমকর্মী

দ.ক.সাহিত্য

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews