বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

চুনারুঘাটে গ্রামের বেহাল সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত !

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

চুনারুঘাট প্রতিনিধি◾

স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে সড়ক মেরামত করেছেন।

 

কারও হাতে কোদাল, কেউ ঝুড়িতে কাদা মাটি ভরছেন, আবার কেউ বালুভর্তি ঝুড়ি মাথায় নিয়ে সড়কে ফেলছেন, কেউ মাটি সাজিয়ে নিচ্ছেন। এভাবেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে আজ মঙ্গলবার দিনভর স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করলেন এলাকার যুবকরা।

 

দুধপাতিল গ্রামের বাসিন্দারা জানান, কাদামাটির সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে সড়ক মেরামত করেছেন।

দুধপাতিল গ্রামের যুবক তারিফ, সুজন, মাখন, রাকিব, মুজিবরা বলেন, সড়কটির আধা কিলোমিটারজুড়ে বেশ কয়েক দিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। গ্রামবাসীদের চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কটি দিয়ে মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ‌্যা‌লয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। আজ সকাল থেকে গ্রামের ছেলেরা উদ্যোগী হয়ে রাস্তা মেরামত করেন।

 

স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কাজে নেতৃত্ব দেয় দুধপাতিল স্পুটিং ক্লাব। তাঁরা বলেন, ‘গ্রামের সড়কটি চলাচলের জন্য অযোগ্য হওয়ায় গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে মিশুক টমটম’ই আসে না। সকাল থেকে গ্রামের ২০/২৫ জন স্বেচ্ছাশ্রমে অংশ নেন। জসিম, রুবেল, জুবায়ের, আবিদ, রাজু, নাঝু সহ আরও অনেকেই ছিল এই কাজে।

 

গ্রামের এক প্রবীণ বলেন, আসামপাড়া বাজার থেকে ওই সড়কে আসতে চাইলে যানবাহনের কোনো চালকই রাজি হন না। বাধ্য হয়ে হেঁটে যাতায়াত করতে হয়। এ কারণে তাঁরা সড়কটি মেরামত করেছেন।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews