1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

রংপুরে সম্প্রীতি সংলাপ সেমিনারে হবিগঞ্জের আল আমিন সাঈফী’র অংশগ্রহণ 

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মোঃ তোফাজ্জল মিয়া◾

০২ অক্টোবর( বুধবার) ১০টায় বেগম রোকেয়া মিলনায়তনে আরডিআরএস, রংপুরে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে এবং ইউকেএইড এর ফোর্ব: এজেন্ট অফ চেঞ্জ প্রজেক্ট এর সহায়তায় একটি ‘সম্প্রীতি সংলাপ’ আয়োজন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রংপুর অঞ্চলের সমন্বয়কারী রাজেশ দে রাজু এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংশ নেন  ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-এর হবিগঞ্জ জেলা সমন্বয়কারী আল আমিন সাঈফী

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল, ডিরেক্টর অপারেশন্স, এজন্টেস অফ চেঞ্জ প্রজেক্ট এবং পলিসি অ্যাডভাইজার, চার্চ অফ ইংল্যান্ড এর মি. চার্লস রীড, এজেন্টস অফ চেজ প্রজেক্ট-এর প্রোগ্রাম অ্যাডভাইজার ড. শাহনাজ করীম, দি হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, রংপুর সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর মহানগর সুজন সভাপতি অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল প্রমুখ।

 

উক্ত আয়োজনে নাগরিক নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুরের তরুণ নেতৃবৃন্দসহ স্বেচ্ছাব্রতীদের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তাগণ বলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল দেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা। সামাজিক সম্প্রীতি বলতে বোঝায় সমাজের মধ্যে ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ ও সম্মানজনক সহঅবস্থান। সামাজিক সম্প্রীতি মানুষের মধ্যকার বৈচিত্র্যময়তাকে স্বীকৃতি দেয় এবং নিরাপত্তা ও মর্যাদার সাথে ভিন্ন ভিন্ন পরিচয় এর মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করে সমাজের বিকাশমান ধারাকে অব্যাহত রাখতে সম্প্রীতির কোন বিকল্প নেই।

 

মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল বলেন, আমাদের সমস্যা আগেও ছিল, এখনো আছে এবং থাকবে। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, আমাদের তরুণদের এই লড়াইটা সব সময় চালিয়ে যেতে হবে, থেমে যাওয়া চলবে না। তবেই সমাজে সম্প্রীতি, সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে।

 

শাহানাজ করিম বলেন, আমাদের মাঝে গুজবের বিষয়টি বারবার উঠে এসেছে। গুজবের ফলে যে সহিংসতা সৃষ্টি হয়, সে বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত। একই সাথে আমাদের বুঝতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই আমাদের এই সমস্যার সমাধান আনা সম্ভব। আমাদের তরুণদেরকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে। আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে, আশা হারানো যাবে না।

 

দ.ক.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews