বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাহা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

✍️

মোঃশফিকুল ইসলাম
রংপুরবিভাগীয় ব্যুরো প্রধান◾

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে মেঘনা ও যমনা পেট্রোলিয়াম এর  দুটি লড়িসহ ১৮ হাজার লিটার পেট্রোল পুড়ে যায়।

 

জানা যায়, ১৮ হাজার লিটার পেট্রল ভর্তি দুটি লড়ি বৃহস্পতিবার ভোরে সাহা ফিলিং স্টেশনে এসে পৌছালে এক লড়ি থেকে  অন্য  লড়িতে পেট্রল  আনলোড করার সময় পাশের লড়িতে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে বাকি লড়িটিতে ধরে। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল ৬.০০ টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে  উপস্থিত হয়ে প্রায় ৪৫ মিনিট  চেষ্টার  পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এ বিষয়ে সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, লড়ি থেকে পেট্রোল আনলোড চলাকালীন সময়ে আগুন কি ভাবে লাগলো বুঝতে পারলাম না পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জানাতে পারবো।

 

ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, অন্য কোন ক্ষতি হয় নাই। দুইটি লড়ির মধ্যে একটি পুরোটাই পুড়ে গেছে অপরটির একটি চাকা ছাড়া বাকি তিনটি চাকাই পুড়ে ছাই।

 

নাগেশ্বরী ফায়ার স্টেশনের লিডার মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি বলে জানান।

 

কেসিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews