মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

আন্তর্জাতিক শিশু চিত্রকলার বিজয়ীদের মধ্যে হবিগঞ্জ চারুকলার পুরস্কার বিতরণ।

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

🎥

মনসুর আহমেদ◾

আন্তর্জাতিক শিশু চিত্রকলার প্রদর্শনী ২০২৪ প্রদর্শনীতে হবিগঞ্জ চারুকলা একাডেমির ১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশ নেপাল ভারত ভুটান থেকে শতাধিক চিত্রশিল্পীরা এই চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে। চারটি ক্যাটাগরিতে সর্বমোট ১২ টি বেস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়, হবিগঞ্জ চারকলা একাডেমি শিক্ষার্থী মিথিলা পাল বেস্ট আওয়ার প্রাপ্ত হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হবিগঞ্জ চারুকলা একাডেমী প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জালাল উদ্দিন রুমি, শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ। সভাপতিত্ব করেন হবিগঞ্জ চারুকলা একাডেমির পরিচালক চিত্রশিল্পী আশীষ আচার্য।

 

উল্লেখ্য, আন্তর্জাতিক শিশু চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণীর মূল অনুষ্ঠান কলকাতায় অনুষ্ঠিত হয়।
ইতালি, ফ্রান্স, জাপান, রাশিয়ান কূটনীতিক ব্যক্তিত্ব, আইসিসিআর কলকাতা, আঞ্চলিক প্রধান আধিকারিক এবং অন্যান্য একাধিক বিষয়ের গুণীজনদের উপস্থিতিতে সুচারু কারুকাজ এবং লিভিং আর্টের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনী শুরু করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর, বাংলা ভাষাবিদ প্রফেসর ডক্টর পবিত্র সরকার। আইসিসিআর আঞ্চলিক আধিকারিক মিনাক্ষী মিত্রা মহাশয়া, বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, কলকাতা প্রেসক্লাব সভাপতি স্নেহাশিস সুর।

 

কেসিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews