মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

শায়েস্তাগঞ্জের দাউদ নগর সাহেব বাড়ি প্রাঙ্গনে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি◾

জেলা তথ্য অফিসের উদ্যোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদ নগর সাহেব বাড়ি প্রাঙ্গনে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২ আগস্ট সচেতনতামুলক নারী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। তিনি সর্বপ্রথম বীর ছাত্রজনতার প্রতি শ্রদ্ধা জানান যারা জুলাই- আগস্ট মাসে শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শহিদ হয়েছেন। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় লেজুর বৃত্তিক অপরাজনীতি থেকে বেড়িয়ে এসে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক প্রতিষ্ঠায় মায়েদের ভূমিকা রাখতে হবে। তবেই শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। তিনি বাল্যবিবাহ ও যৌতুক প্রথার কুফল সম্পর্কে সচেতন হতে নারীদের প্রতি বিশেষ অনুরোধ রাখেন।

অত্র জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান কাউছার উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি, পরিবার থেকে নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতাবৃদ্ধিমূলক শিক্ষা প্রদানে মায়েদের প্রতি অনুরোধ করেন। তিনি আরও বলেন, নারী বিষয়ক যে কোন অপরাধ থেকে নারীকে দ্রুত রক্ষার জন্য সরকার ১০৯০, ৩৩৩ ও ৯৯৯ মোবাইল সেবা চালু করেছে। যৌতুকের অভিশাপ থেকে নারীর পরিবারকে মুক্তি দিতে হবে। এক্ষেত্রে মাঠ পর্যায়ের নারী উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

কে-সিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews