1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
অসহায় কৃষকের গরুও রেহাই পেল না! চুনারুঘাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলা প্রশাসক জাকির হোসেন জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদ: শফিক উদ্দিনের বিচার চায় ভুক্তভোগীরা হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে; দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, বাহুবলের ১১ চা বাগানে আজ ভোটযুদ্ধ একটি ছেলে নিখোঁজ— দয়া করে সবাই পোস্টটি শেয়ার করবেন গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মীর ছায়েব আলী গ্রেফতার ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন হবিগঞ্জের তরুণ উদ্যোক্তা মোসাহিদ মজুমদার  চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা প্রদান

হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলা প্রশাসক জাকির হোসেন

স্টাফ রিপোর্টার ॥
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, ‘হবিগঞ্জ বাইপাসের পাশে এক সময় অনেক ময়লা আবর্জনা ছিল। পর্যায়ক্রমে আমরা এগুলো সম্পূর্ণ অপসারনের চেষ্টা করছি।’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং হবিগঞ্জ পৌরসভার সহযেগিতায় হবিগঞ্জ পৌরএলাকার নতুন ষ্টেডিয়ামের সামনে বাইপাস সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত ‘পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন অভিযান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গতকাল শুক্রবার সকালে এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি আরো বলেন, ‘এব্যাপারে পৌরসভার স্বার্থে স্থায়ী সমাধানের জন্যও আমরা মাননীয় সংসদ সদস্য জি, কে গউছ স্যারের সাথে পরামর্শ করে এবং এ ব্যাপারে সভা করে আশু ব্যবস্থা করার চিন্তা করছি। আশাকরি এর সমাধান হয়ে যাবে।’

হবিগঞ্জকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার ব্যাপারে জেলা প্রশাসক বলেন, ‘এটা সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সম্ভব। এই যে আজ আমরা পরিচ্ছন্নতা কাজ করলাম, এখানে আপনারা সবাই এ কাজের অংশীদার। আমরা সবাই যদি এ ভাল কাজগুলো একত্রে করি, আশাকরি সমস্যাগুলোর সমাধান সম্ভব।’ জেলা প্রশাসক বৃক্ষ রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন। তিনি পরিচ্ছন্নতা কাজ ও বৃক্ষরোপনের জন্য হবিগঞ্জ পৌরসভা ও আনসার ও ভিডিপি’র কর্মসূচীর প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মঈনুল হক ও হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তার।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews