1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে প্রথমবারের মতো শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘তারুণ্যের উৎসব; ইসলামি বইমেলা’ ফেসবুকে ফের আলোচনায় বান্নি পার্ক;  ভেতরের পরিবেশ নিয়ে উদ্বেগ চুনারুঘাটবাসীর  চুনারুঘাটে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি: হজের জন্য রাখা ৭ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ বাহুবলে নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক নিয়ন্ত্রণে তৎপর ওসি রুহুল আমিন চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কৃত ২১ শিক্ষার্থী চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার ফ্যামিলি কার্ড পেতে নারীদের প্রস্তুত রাখতে হবে যেসব কাগজ চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা  চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান

ফেসবুকে ফের আলোচনায় বান্নি পার্ক;  ভেতরের পরিবেশ নিয়ে উদ্বেগ চুনারুঘাটবাসীর 

মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বান্নি পার্ককে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। পার্কের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড চলার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন পোস্ট ও আলোচনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও বান্নি পার্কের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকি কয়েকটি ঘটনায় সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করার কথাও স্থানীয়ভাবে আলোচিত হয়েছে।

নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি সামনে আসায় পার্কটির নিরাপত্তা, পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। তাঁদের মতে, বিনোদনের জন্য গড়ে ওঠা একটি পার্কে এমন অভিযোগ বারবার ওঠা উদ্বেগজনক।

স্থানীয়দের দাবি, পার্কের ভেতরে নিয়মিত নজরদারি বাড়ানো, প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পার্ক কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews