1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী’র আমন্ত্রণ পেয়েছে উশুতে চ্যাম্পিয়ন চুনারুঘাটের আনাছ সাংবাদিকতার মানদণ্ড: ক্লাবের সদস্যপদ নাকি পেশাগত উৎকর্ষ?  চুনারুঘাটে সরকারি সম্পত্তি রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান চুনারুঘাটে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন, অপপ্রচারের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবি ৫ চা বাগানে ৯ দিন রেশন, তলব বন্ধ, শ্রমিকের পাশে এমপি পুত্র শাফকাত বদলে যাচ্ছে ইউনিয়ন পরিষদের দফাদার পদবি প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল বিষাক্ত সাপ নিয়ে বিপাকে হবিগঞ্জ বন বিভাগ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুনারুঘাটে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন, অপপ্রচারের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবি

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সৌদি আরব প্রবাসী সিরাজুল ইসলাম। একই ঘটনায় তাঁর ছেলে আশিক মিয়াকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চুনারুঘাট মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৯ অক্টোবর সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি বিয়েবাড়িতে যাওয়ার পথে ঘটনার সূত্রপাত হয়। পরে চুনারুঘাটের বাসুল্লা বাজার থেকে বাড়ি যাওয়ার সময় ১০ নম্বর মিরাশী ইউনিয়নের রাখি গ্রামের বাসিন্দা জুবেদা খাতুন তাঁর ছেলে আশিক মিয়াকে সঙ্গে থাকা অতিরিক্ত ব্যাগ ও মালামাল বিয়েবাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। পূর্বপরিচিত হওয়ায় আশিক মিয়া তাঁর অনুরোধে সহযোগিতা করতে সম্মত হন।

সিরাজুল ইসলামের দাবি, তাঁর ছেলে আশিক মিয়ার ভাষ্যমতে, বিয়েবাড়িতে যাওয়ার সময় জুবেদা খাতুনকেও সাইকেলে তুলে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। ওই সময় আশপাশে আরও দুজন নারী উপস্থিত ছিলেন। তাঁদের একজন আশিক মিয়াকে বলেন, ‘তুমি যাও বাবা, আমরা আসতেছি।’

তিনি আরও জানান, ঘটনার প্রায় এক সপ্তাহ পর জুবেদা খাতুন তাঁর ছেলে আশিক মিয়া ও সুমেল মিয়ার বিরুদ্ধে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করেন এবং থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, ‘প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে আমার ছেলে আশিক মিয়াকে জড়িয়ে স্বর্ণ ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ প্রচার করা হচ্ছে। এতে আমাদের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত দোষী থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের কাছে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews