1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ৩৫ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক ২ হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ নিজের অপরাধ ঢাকতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, চুনারুঘাটে আবুল খায়ের মিয়ার বিরুদ্ধে অভিযোগ সিলেটে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ অশুভ শক্তির বিনাশ ও শান্তির প্রার্থনায় মহালয়া বাবার টাকায় শখ পূরণ থেকে প্রবাসে সংগ্রাম—নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন জুনাইদের শায়েস্তাগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজির সম্মিলিত সভা অনুষ্ঠিত পূজায় যানজট নিরসনে শায়েস্তাগঞ্জে অভিযান, চলবে নিয়মিত পিকআপ ভাড়াকে ঘুষের টাকা বলে অপপ্রচার: চুনারুঘাট থানা চুনারুঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগ কমিটি গঠন: সভাপতি মাহমুদুল সেক্রেটারি শহিদুল 

চুনারুঘাটে ৩৫ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

গাঁজাসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে চুনারুঘাট থানাধীন পীরের বাজার এলাকায় পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামের বাসিন্দা আঃ রউফ মিয়ার ছেলে শাকিল মিয়া ও একি এলাকার বাসিন্দা আঃ নূরের ছেলে নাঈম মিয়া।

পুলিশের উপপরিদর্শক তারেক নাজিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

এর সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ৩৫ কেজি গাঁজাসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews