গাঁজাসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে চুনারুঘাট থানাধীন পীরের বাজার এলাকায় পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামের বাসিন্দা আঃ রউফ মিয়ার ছেলে শাকিল মিয়া ও একি এলাকার বাসিন্দা আঃ নূরের ছেলে নাঈম মিয়া।
পুলিশের উপপরিদর্শক তারেক নাজিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
এর সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ৩৫ কেজি গাঁজাসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
কালনেত্র