
অভিনন্দন বার্তা—
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের নতুন ম্যানেজিং কমিটির নির্বাচনে সম্মানিত অভিভাবকবৃন্দের মহামূল্যবান ভোটে অভিভাবক প্রতিনিধি হিসেবে বিপুল ভোটে বিজয়ী ও নির্বাচিত হয়েছেন:
১. মোঃ আবুল কাশেম ও মোঃ তারা মিয়া (কলেজ শাখা) এবং
২. মোঃ আক্তারুজ্জামান ও মোঃ আলমঙ্গীর হোসেন (স্কুল শাখা) আপনাদের এই গৌরবময় বিজয়ে আমরা আনন্দিত ও গর্বিত।
শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা এবং একটি আদর্শ শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে আপনাদের নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
আমরা আশা করি, সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সাফল্যের এক নতুন শিখরে পৌঁছাবে।
নতুন কমিটির সকল সম্মানিত সদস্য ও অভিভাবক প্রতিনিধিদের আগামী দিনের পথচলা সুন্দর ও সফল হোক।
আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুদৃঢ় কর্মময় জীবনের আন্তরিক সাফল্য কামনা করি।
শুভেচ্ছান্তে- আসাদ ঠাকুর সম্পাদক, দৈনিক কালনেত্র
দ.ল.২৬