1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী প্রকৃতির ভাষা ক্যামেরায় ধরছেন যিনি মাধবপুরে ১৬ পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে সাবেক মেয়রের মতবিনিময় চুনারুঘাটে ওসি সাইফুলের নেতৃত্বে সাঁড়াশি অভিযান: ছাত্রলীগের সভাপতি সুমন গ্রেপ্তার ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি বানিয়াচংয়ের মাদ্রাসাছাত্র জিহাদ কথিত মাও আফজল হোসেন আশিকীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ, চুনারুঘাটে সংবাদ সম্মেলন মধ্যবিত্ত কি নতুন দরিদ্র? চুনারুঘাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মাধবপুরে ১৬ পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে সাবেক মেয়রের মতবিনিময়

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ১৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।

২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

হাবিবুর রহমান মানিক বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও প্রদান করেন। বিগত বছরের মতো এবারও পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানান তিনি।

তিনি বলেন, ২০২১ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে মাধবপুর পৌরসভায় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা এবং বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার কার্যক্রম শুরু করেন। ভবিষ্যতেও সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

সাবেক মেয়র আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পদ শূন্য হয়ে গেলেও তিনি পৌরবাসীর পাশে থাকার চেষ্টা করছেন। ‘পৌরবাসী ভালো থাকলে আমিও ভালো থাকি’—বলে তিনি সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।

মতবিনিময় সভায় পৌরসভার ১৬টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews