1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

আহম্মদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রবাসী রঙ্গুর ত্রাণ বিতরণ— কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

নিজস্ব সংবাদাতা◾

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের খোয়াই নদীর তীরবর্তি বাসিন্দাদের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ রাজার বাজার, আশ্রাবপুর, গঙ্গানগর, কোটবাড়ি ও বনগাও আশ্রয়ন প্রকল্পের ১৬০টি পরিবারের মধ্যে প্রবাসী ও আওয়ামীলীগ নেতা হারুণুর রশিদ তালুকদার রঙ্গুর অর্থায়নে ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ লিটার পানি, আধা কেজি চিনি, আধা কেজি বিস্কুট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

 

ত্রাণ বিতরণের সার্বিক দায়িত্বে ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল তালুকদার, রাজিব দেব ও লাল মিয়া তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মেম্বার জনাব মাসুক ভুইয়া, ১নং ওয়ার্ডের মেম্বার জনাব আঃ রউফ সাহেব, পশু চিকিৎসক আঃ মুকিত মানি, মায়ের দোয়া বাইক হাউজের সত্বাধিকারী আক্তার মোল্লা, তরুণ ব্যবসায়ি শাহিন মিয়া, শেখ সুমন ইসলাম ও ইমন মিয়া সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উপস্থিত ব্যক্তিদের মধ্যে আঃ রউফ ও মাসুক মেম্বার, আঃ মুকিত মানি ও আক্তার মোল্লা তাদের বক্তব্যে দেশের মানুষের কঠিন দুঃসময়ে হারুণুর রশিদ রঙ্গুর এই সহযোগিতার ভূয়সি প্রশংসা করেন।

উল্লেখ্য যে, জনাব হারুণুর রশিদ রঙ্গু সমাজের গরীব দুঃখি অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা সহ প্রত্যেক ঈদ উৎসব ও রমজান মাসে জুড়ে এমন সব সহযোগিতা দীর্ঘদিন যাবৎ করে আসছেন বলে বক্তৃরা বলেন।

কে/সিআর/২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews