1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

ভদ্র লোকদের জন্য সমাজ এখন জাহান্নাম তূল্য— কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

 

প্রতিবেদক
নাজিম সরকার◾

আপনি ভদ্র হবেন। ভদ্রতার সুযোগ নিয়ে; গ্রামের চালাক প্রতিবেশি ও বাড়ির লোক আপনার জায়গা দখল নিবে। কিছু বলতে গেলে; মারার জন্য তেড়ে আসবে। অফিসে নম্র-ভদ্র হবেন, আপনাকে কলুর বলদের মত খাটাবে। আপনার কাজের ক্রেডিট নিয়ে আরেকজন উপরে উঠে যাবে। পরিবারে নম্র-ভদ্র থাকবেন, আপনার কথার কোন দাম থাকবে না। নম্র-ভদ্র হবেন; দোকানদার খারাপ জিনিসটা আপনাকে গছিয়ে দিবে, রিকশাওয়ালা ভাড়া বেশি নিবে।

কলিযুগে শুধু ভদ্র না হয়ে; ভালোর সাথে ভালো ব্যবহার। খারাপের সাথে তারচেয়েও খারাপ ব্যবহারই উত্তম পন্থা।

দু-চারটে গুন্ডা বন্ধুবান্ধব বা আত্নীয় থাকলে; প্রতিবেশীরা ভুলেও আপনার জমিতে নজর দিবে না। গরম সুরে কথা বলবে না। অফিসে কাজের পাশাপাশি অন্যদের মত তেল মেরে নয়ছয় ভাবে চলবেন। দেখবেন, আপনার উন্নতিও দ্রুত হচ্ছে। পরিবারে রাগী মানুষদের সবাই সমঝে চলে। গুন্ডা টাইপের লোকজন দেখলে; দোকানদাররাও ভাল জিনিসটা দেয়। রিকশাওয়ালারা গায়ে পড়ে এসে রিকশায় তুলে নেয়। গুন্ডামী করে চললে; বিভিন্ন অফিস-আদালতে গেলেও সবাই সম্মান দেখায়।

অভদ্রদের দাপট আর আমজনতার দৃষ্টিভঙ্গির কারণে- ভদ্রলোকের জন্য এই সমাজ এখন জাহান্নাম তূল্য হয়ে গেছে।

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট