1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল বিষাক্ত সাপ নিয়ে বিপাকে হবিগঞ্জ বন বিভাগ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত চুনারুঘাটে সংরক্ষিত বনে গাছ কাটার সময় দুইজন আটক, কাঠ ও ট্রাক্টর জব্দ শায়েস্তাগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সব সম্পর্কের দায় নয়, নিজের আত্মমর্যাদা এবং শান্তিও জরুরী  প্রিয়জন নাকি প্রয়োজন? বার্ধক্যের নিঃসঙ্গতা, সম্পদের মোহ ও জীবনের নির্মম বাস্তবতা চুনারুঘাটে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩২.৪১ শতাংশ হযরত মুজিবুর রহমান (জলফু মিয়া) পীর সাহেবের ৯ম বার্ষিক ওরস শরিফ আগামীকাল 

চুনারুঘাটে জনতার হাতে গাঁজাসহ আটক কারবারির পুলিশ আসার আগেই পলায়ন

​আজিজুল হক নাসির
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে স্থানীয় জনতার হাতে দেড় কেজি গাঁজাসহ সোহেল খান (৩৯) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। তবে পুলিশ পৌঁছার আগেই কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজা জব্দ করেছে।

​ জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে সন্দেহজনক ভাবে সোহেলের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাকে আটক করে আমুরোড সুটকির বাজারে বসিয়ে রেখে পুলিশে সংবাদ দেওয়া হয়।

খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই তারেক নাজিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তার আগেই সোহেল কৌশলে পালিয়ে যায়।

​পরে, পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ওই দেড় কেজি গাঁজা জব্দ করে থানায় নিয়ে আসে।

সোহেল খাঁন উপজেলার দক্ষিণ ছয়শ্রী (বাঘাডাইয়া) গ্রামের মৃত নমির খাঁনের পুত্র।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

দ.ল/এএইচএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews