চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে স্থানীয় জনতার হাতে দেড় কেজি গাঁজাসহ সোহেল খান (৩৯) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। তবে পুলিশ পৌঁছার আগেই কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজা জব্দ করেছে।
জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে সন্দেহজনক ভাবে সোহেলের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তাকে আটক করে আমুরোড সুটকির বাজারে বসিয়ে রেখে পুলিশে সংবাদ দেওয়া হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই তারেক নাজিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তার আগেই সোহেল কৌশলে পালিয়ে যায়।
পরে, পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ওই দেড় কেজি গাঁজা জব্দ করে থানায় নিয়ে আসে।
সোহেল খাঁন উপজেলার দক্ষিণ ছয়শ্রী (বাঘাডাইয়া) গ্রামের মৃত নমির খাঁনের পুত্র।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
দ.ল/এএইচএন