1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এমপি ফয়সলকে শুভেচ্ছা জানালেন আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ছাত্র জমিয়ত বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৬ মাস ১৩ দিনে কোরআনের হাফেজ ওসমান গনিকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা ও সম্মাননা ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম উচ্চশিক্ষার স্বপ্নে রাশিয়ার পথে গাজীপুর ইউনিয়নের শাকিব চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ 

হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্মাণাধীন ভবন হস্তান্তরের আগেই হেলে পড়ার অভিযোগ উঠেছে। ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনটির বিভিন্ন অংশে অসঙ্গতি ও কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। দরজা-জানালায় ব্যবহার করা হয়েছে সস্তা কাঠ, পাশাপাশি বৈদ্যুতিক কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারেরও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, ভবন নির্মাণের শুরু থেকেই কাজের মান নিয়ে নানা প্রশ্ন থাকলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে নিম্নমানের কাজ করা হয়ে থাকতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভবন হেলে পড়ার বিষয়টি ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। তাই ভবনটি হস্তান্তরের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্মাণকাজের মান যাচাই ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগগুলোর বিষয়ে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলী কালামের বক্তব্য জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

এখন প্রশ্ন—হস্তান্তরের আগেই যদি ভবনের এমন অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে এই ভবনে শিক্ষার্থীদের নিরাপত্তা কতটা নিশ্চিত?

দ.ক/আ.ঠ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews