1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি 

চুনারুঘাট প্রতিনিধি 
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের কুখ্যাত মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের হাতে আটক।

বুধবার (১৬ই সেপ্টেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জের নির্দেশে বিজ্ঞ আদালতের পরোয়ানা মূলে এ এস আই শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং বিজ্ঞ আদালত এবং পুলিশকে ধন্যবাদ জানান।

আটক হোসেন আলী মীর কালিশিরী গ্রামের মৃত আতাব উল্লা মীরের ছেলে। তার বিরুদ্ধে তারই আপন বোন জামাই চাঁনমিয়া লস্কর বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি জাল দলিল ও প্রতারণার মামলা দায়ের করেন।

মামলাটির সত্যতা আদালতে প্রমাণ হলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন।

এর আগে হোসেন আলীর বিরুদ্ধে তার আপন ছোট ভাই আকবর আলী মীরের জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে।

কালিশিরী গ্রামের বিশিষ্ট মুরুব্বি উক্ত মামলার বাদী চানঁ মিয়া লস্কর বলেন, হোসেন আলী মীর একজন মামলা বাজ,দুষ্কৃকৃত,জবরদখলকারি, পর সম্পদ লুণ্ঠনকারী, দৃশ্য তো দস্য ও প্রতারক একজন মানুষ। সে দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষদের উপরে বিভিন্নভাবে হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করছে। এমনকি দালালের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া আদালতে বিভিন্ন বুয়া স্ট্যাম্প ব্যবহার করে এলাকার নিরীহ মানুষদের স্বাক্ষর নকল করে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে গরিব মানুষদের নিঃস্ব করছে।

ইতিমধ্যেই হবিগঞ্জ বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে জাল দলিল প্রতারণা জবরদখল সহ বিভিন্ন মামলা রয়েছে। এলাকাবাসী তার কঠিন শাস্তি দাবী করছে।

কালিশিরী গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায়, মীরের আপন চাচা ১১০ বছর বয়স্ক মতলব মীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন, বিশিষ্ট মুরব্বি হাজী মনসুব উল্লা বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন আকবর আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের আক্কাস আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, এডভোকেট এমরান লস্করের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের,কাদির মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, আবুল মীরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, রহমত আলী মীরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের সহ এলাকার শত মানুষের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা করে আসছিল হোসেন আলী মীর নামের মামলাবাজ প্রতারক।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews