1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি

চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি 
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে নলুয়া চা বাগানে ‘কারাম উৎসব’ উদযাপন করেছে চা জনগোষ্ঠী।

(১২ সেপ্টেম্বর) শনিবার ঢাকঢোল পিটিয়ে ও পূজা-অর্চনার মধ্যে দিয়ে তারা এ উৎসব উদযাপন করেন। উৎসবের বিভিন্ন আচার-অনুষ্ঠানে বাবা ও ভাইদের মঙ্গল কামনা করা হয়। সকাল থেকে এ উৎসব উদযাপনের প্রস্তুতি শুরু হয়। তবে মূল আয়োজন শুরু হয় দুপুরে।

কারাম উৎসব ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে অনুষ্ঠিত হয়ে থাকে। নলুয়া ফুটবল খেলার মাঠে কারাম ডাল পুঁতে তাতে নানা ধরনের ফুল বেঁধে দেওয়া হয়। প্রদীপ জ্বালিয়ে নানা আয়োজনে চলে উৎসব। এতে অংশ নেন নানা বয়সী নারী-পুরুষ। বিকেল সাড়ে ৪টায় নলুয়া চা জনগোষ্ঠীর আয়োজনে উৎসবে হবিগঞ্জের সুরমা, তেলিপাড়া, সাতছড়ি, বেগম খানসহ ২৪টি বাগানের চা জনগোষ্ঠীর লোকজন অংশ নেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজনসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন।

উৎসবে চা জনগোষ্ঠী তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে। কারাম উৎসব উদযাপন কমিটির স্বেচ্ছাসেবী সংগঠন ‘অবলম্বন’ এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারাম উৎসব উদযাপন কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডা। উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হরেন্দ্র উড়াংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ,সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার,ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, নলুয়া চা বাগানের ম্যানেজার তারিফ মনোয়ার,সংসদ সদস্য শাম্মী আক্তারের ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু,সিলেট মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, কারাম উৎসবের উপদেষ্টা কপিল উড়াং ও এর সাংস্কৃতিক সম্পাদক সুবাস ঝরা প্রমুখ।

উৎসব উদযাপন কমিটির সভাপতি বলেন, কারাম একটি গাছের নাম। চা জনগোষ্ঠীর মানুষের কাছে এটি পবিত্র গাছ। মঙ্গলেরও প্রতীক। প্রতি বছর বংশপরম্পরায় উদযাপন করা হয় এ পূজা। এ উৎসব ঘিরে মুখর হয় চুনারুঘাট উপজেলার চা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। উৎসবে সম্প্রদায়ের লোকজন উপবাস করে কারাম গাছের ডাল কেটে আনেন। কারামের ডাল কেটে অস্থায়ী মণ্ডপে পুঁতে রেখে নলুয়া চা বাগানের ফুটবল মাঠে পূজা-অর্চনা, আর নাচ-গান ও গল্প বলার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।

সাইফুল ইসলাম বলেন, প্রতিবছর এ উৎসবে তারা অনেক আনন্দ করেন। নিজের বিপদ থেকে মুক্তি ও দেশের মঙ্গল কামনায় তারা কারাম পূজা করেন।সংসদ সদস্যের স্বামী শাম্মী আক্তার এর মাধ্যমে অবহেলিত চা শ্রমিক জনপদের সার্বিক উন্নয়নের আশ্বাস প্রদান করেন।

দ.ক.এআরআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews