1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সাতছড়ি এলাকায় সিএনজি উল্টে প্রাণ গেল মনতলার’র ব্যবসায়ীর   এসএসসির পুনর্নিরীক্ষণে সারাদেশে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী বানিয়াচংয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০ টাকা, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ নিয়ে সরকারের নতুন নির্দেশ ইট-পাথরের ভিরে হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল আছে শুধুই স্মৃতি ন্যায্যমূল্যে সার নিশ্চিতে মাঠে লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা; দাঁড়িয়ে বাজার তদারকি চুনারুঘাটে প্রবাসী পরিবারের উপর হামলা, প্রাণনাশের হুমকি, সায়েদ আলীসহ গ্রেফতার ৩ কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়

ন্যায্যমূল্যে সার নিশ্চিতে মাঠে লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা; দাঁড়িয়ে বাজার তদারকি

তাইজুল ইসলাম, হবিগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কৃষকদের ন্যায্যমূল্যে সরকারনির্ধারিত সার প্রাপ্তি নিশ্চিত করতে নিজে মাঠে দাঁড়িয়ে প্রতিদিন বাজার মনিটরিং করছেন হবিগঞ্জের লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। বাজারে সারের নির্ধারিত মূল্যে বিক্রি, সঠিক মজুত ও সরবরাহ পরিস্থিতি তিনি সরাসরি পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে অসাধু চক্রের কারসাজি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা রুখতে ব্যবসায়ীদের ওপর রাখছেন কড়া নজরদারি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এতদিন নানা অনিয়ম ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সরকারি ভর্তুকির সার নির্ধারিত মূল্যে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। ফলে বাড়তি দামে সার কিনতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তেন প্রান্তিক কৃষকরা, যা তাঁদের ফসল উৎপাদন খরচ অনেক বাড়িয়ে দিত।
এই প্রেক্ষাপটে কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সরাসরি মাঠে নেমেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। কার্যালয়ে বসে কেবল প্রশাসনিক নির্দেশনা দেওয়ার পরিবর্তে তিনি নিজেই প্রতিদিন বিভিন্ন বাজারে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন। তাঁর এই সরাসরি নজরদারির ফলে সারের বাজারে অনিয়ম ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে এসেছে এবং কৃষকরা ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে পারছেন।

কৃষি কর্মকর্তার এমন প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তাঁরা জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা যখন নিজে উপস্থিত থেকে বাজার মনিটরিং করেন, তখন ব্যবসায়ীরা কোনো ধরনের অনিয়ম করার সুযোগ পান না। এতে করে প্রান্তিক চাষিদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা সহজ হচ্ছে।

কর্মকর্তার জন্য শুভকামনা জানিয়ে স্থানীয় চাষিরা বলেন, “তার সততা ও দায়িত্বশীলতার কারণে আমরা গরিব কৃষকরা উপকৃত হচ্ছি। তিনি যেন সুস্থ ও সুন্দরভাবে দীর্ঘদিন মানুষের সেবা করে যেতে পারেন—আল্লাহর কাছে আমরা এই দোয়াই করি।”

কৃষকের পাশে দাঁড়িয়ে এমন দায়িত্বশীল ভূমিকা রাখার খবর ছড়িয়ে পড়লে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসায় ভাসছেন কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম।

দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews