1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ ডেঙ্গুর ভয়াবহ থাবায় অক্টোবরেই ১৫৫ মৃত্যু, দায় নেবে কে? নভেম্বরেই প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস বিতরণ শুরু নুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের জানাজা সম্পন্ন কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক

চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আসাদ ঠাকুর: হবিগঞ্জের চুনারুঘাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপন শুরু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩:০০টায় চুনারুঘাটের শ্রী শ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

চুনারুঘাট উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী বাসুদেব মন্দিরের আয়োজনে শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে ভক্তবৃন্দ অংশ নেন।

বর্ণিল শোভাযাত্রায় কৃষ্ণ, রাধারানী, কংস,বসুদেব, দেবকী ও বলরামের সাজে অংশ নেয়া পরিবেশনা উপস্থিত ভক্তদের নজর কাড়ে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক ভক্তের সমাগম ঘটে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার আহবায়ক দেবাশীষ দাস শিবু বলেন, ❝পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ঠাকুরের নিকট একটাই প্রার্থনা উনি যেন আমাদের সকলের মন থেকে অহংকার, বিদ্বেষ, লোভ তথা মনের সকল অপশক্তির গ্লানি মুছে দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিতে আবদ্ধ রাখেন।❞

জন্মাষ্টমী উপলক্ষে চুনারুঘাটে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গল শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দ.ক/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews