1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আল ইসলাহ ও তালামীযের উদ্যোগে মিলাদুন্নবী মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাহুবলে উশৃঙ্খল মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড লংলা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন চুনারুঘাটে ভূমি উপসহকারী কর্মকর্তা সুজয় দাসের খেয়াল-খুশি মতো অফিস করার অভিযোগ বাহুবলে হত্যা মামলার আসামিদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন যে ৪ বই চুনারুঘাট সীমান্তে চোরাকারবারিদের গুলিতে সোহাগ নিহত

লংলা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শিক্ষার্থীদের সামগ্রিক মানোন্নয়ন বিষয়ে আজ কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে অভিভাবক- শিক্ষার্থী – শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মো: নজমুল হোসেনের সভাপতিত্বে, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলামের সমন্বয়ে, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো: গোলাপ মিয়া ও প্রদর্শক সমরেশ দাস রায়ের সঞ্চালনায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হেলাল খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির অভিভাবক সদস্য আরিফ হোসেন বেলাল ও মাহমুদ বখত চৌধুরী।

শিক্ষক মন্ডলী বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। স্বাস্থ্য সুরক্ষা ও স্যানিটেশনন বিষয়ে কথা বলেন মোছাঃ নাজমা বানু, সহকারী অধ্যাপক, ক্রীড়া, সাংস্কৃতিক ও কো-কারিকুলাম : ইন্দ্রজিৎ কুমার রায়, সহকারী অধ্যাপক, পড়ায় মনোযোগিতা বিষয়ে : জয়ন্ত কুমার দেবনাথ, সহকারী অধ্যাপক, ফলাফল ‍উন্নীতকরণ : মোহাম্মদ আব্দুল মালিক, প্রভাষক,পাঠদান: মোঃ গোলাপ মিয়া, সহকারী অধ্যাপক , দিনপঞ্জী : মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, শিক্ষার্থীর মনোজগত ও বিনোদন : সাফায়েত উল্লাহ, প্রভাষক, বাড়ীতে শিক্ষার্থী পরিচর্যা : মিঠুন চক্রবর্তী, সুষম খাদ্য গ্রহণ : সৈয়দ আতিকুজ্জামান, পড়াশোনা আত্মস্থকরণ : রিজন মিয়া, প্রভাষক, শৃংখল: আক্তার হোসেন, প্রভাষক, শরীর চর্চা : সুরজিত কুমার দেব, প্রদর্শক, কলেজ লাইব্রেরি ব্যবহার : খাইরুল আনাম, সহকারী শিক্ষক।
অভিভাকদের মধ্যে যারা মতবিনিময় করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সঞ্চিত দেব, চন্দন রাম মালাকার, উষা রানি দেব, মনিকা দেব, নান্টু দেব, নারায়ণ নাইডু।

শিক্ষার্থীদের মধ্যে আলোচনা অংশগ্রহণ করেন, বর্ষা আক্তার , চয়নিকা দাস ঐশী, রুদ্র মল্লিক, জাকারিয়া, সৌরভ চক্রবর্তী।

এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সকল অভিভাবক মনে করেন সঠিক পরিচর্যার মাধ্যমে ও শিক্ষকবৃন্দের দিকনির্দেশনায় সন্তানদের শিক্ষার বুনিয়াদ শক্তিশালী হবে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews